June 15, 2026, 7:09 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুর–৩ আসনে ধানের শীষের পক্ষে পিরুজালীতে বিএনপির ব্যাপক নির্বাচনী প্রচারণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর–৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। শুক্রবার ৩০ জানুয়ারি গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর নেতৃত্বে এক ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য নাজিম বেপারী, আহবায়ক সদস্য ডি. এম. আজহার ইসলাম, সাইফুল ইসলাম শাহিন,  ছাত্রদল নেতা মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম মোঃ মাজহারুল ইসলাম, মোঃমিনহাজ মোঃ নাহিদ ইসলাম, মোঃ বাতেন, মোঃ রফিকুল ইসলাম রাফুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। নেতাকর্মীরা পিরুজালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। এ সময় উপস্থিত নেতারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গাজীপুর–৩ আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়



ফেসবুকে আমরা