October 29, 2026, 3:00 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ আসনে ধানের শীষের পক্ষে ভবানীপুর বাজারে গণসংযোগ, বিএনপি নেতাদের নেতৃত্বে ব্যাপক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য নুরুল আমিন মাস্টার, আহবায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডল, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতারা বক্তব্যে বলেন, গাজীপুর–৩ আসনে জনগণ পরিবর্তন চায়। ধানের শীষ প্রতীকই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে। গণসংযোগকালে বাজারের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের সঙ্গে অংশগ্রহণ করেন এবং নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।



ফেসবুকে আমরা