গাজীপুর–৩ আসনে বইছে পরিবর্তনের জোয়ার। উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশায় সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই নাম—স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন (শনিবার ৩১ জানুয়ারি) বলেন দিন যত এগোচ্ছে, ততই তাঁর প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থন আরও সুদৃঢ় হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের উন্নয়ন-বঞ্চনা, নিরাপত্তাহীনতা ও সামাজিক অস্থিরতার অবসান ঘটাতে একজন সৎ, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন। সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইজাদুর রহমান মিলন। শিক্ষাবান্ধব মানসিকতা, মানবিক মূল্যবোধ এবং উন্নয়নমুখী পরিকল্পনার কারণে তরুণ থেকে শুরু করে প্রবীণ—সব শ্রেণির মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। স্থানীয় এক ভোটার বলেন, আমরা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ দেখতে চাই। মিলন সাহেব সেই মানুষ, যিনি কথা নয়—কাজে বিশ্বাসী। আরেকজন জানান, ঘোড়া মার্কা এখন আমাদের কাছে শান্তি আর উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে “ঘোড়া মার্কায় ভোট দিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী গাজীপুর–৩ গড়ার আহ্বান জানাচ্ছেন এলাকাবাসী। তাঁদের বিশ্বাস, এই নির্বাচন হবে পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গাজীপুর–৩ আসনের মানুষ এখন ঐক্যবদ্ধ ভোট দিন উন্নয়নের পক্ষে, ভোট দিন পরিবর্তনের পক্ষে পক্ষে।