October 29, 2026, 3:00 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গাজীপুর–৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর ছোট ভাই এস এম সাইফুল ইসলাম।( শনিবার ৩১ জানুয়ারি) তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পিরুজালী সড়কঘাট বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য হাবীবুর রহমান ব্যাপারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ডি. এম আজহারুল ইসলাম, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগ ও লিফলেট বিতরণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়



ফেসবুকে আমরা