October 29, 2026, 3:00 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, বাসন থানার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি

সংসদীয় আসন গাজীপুর–১ এর বাসন থানার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগে গাজীপুর মহানগর বিএনপি, বাসন থানা বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম, আরো উপস্থিত ছিলেন  গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, মোঃ শওকত হোসেন সরকার ,  এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন। গণসংযোগকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন গণসংযোগে ডা. মাজহারুল আলম  বলেন, দেশ আজ সংকটময় সময় পার করছে। মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের শক্তিতেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং গাজীপুর–১ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকায় রূপান্তর করা হবে। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি, বাসন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী



ফেসবুকে আমরা