October 29, 2026, 3:00 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুরে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দান, হুমকি প্রদান ও হত্যা চেষ্টার অভিযোগ উত্থাপন করা হয়েছে। রোববার পহেলা ফেব্রুয়ারি শহরের রাজবাড়ী এলাকায় রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করেন ওই আসনের এনসিপি নেতা ও ১১ দলীয় জোট  মনোনীত প্রার্থী এডভোকেট আলী নাসের খান। সংবাদ সম্মেলনে এনসিপি নেতা  নাসির খান জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল করিম রনি ফ্যাসিবাদের সাথে হাত মিলিয়েছে। ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে জেনে  নির্বাচনী প্রচারণায় তারা বাধা প্রদান  করছে। ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর শাপলা কলি প্রতীকের পক্ষে মহানগরের পোড়াবাড়ি এলাকায় গত শনিবার সন্ধ্যায় মহাসড়কের কাছে মিছিল বের  করলে মিছিলে বাধা প্রদান করা হয়। প্রতিবাদ করলে ওই সময় মঞ্জরুল করিম রনির ব্যবহৃত গাড়ি মিছিলকারীদের কে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। তিনি আরো জানান, মিডিয়ার কোন লোক এই ঘটনা জেনেও পত্রিকায় নিউজ দেয়নি। তারা বিপথগামী গণমাধ্যম কর্মী। এই গণমাধ্যম কর্মীদের রয়েছে একটি সিন্ডিকেট। এর আগে শুক্রবার টঙ্গীর  কাছে এরশাদনগরে বিএনপির সমর্থিত লোকজন এনসিপির কর্মীদেরকে প্রচারণায় বাধা দেয় ও হ্যান্ড মাইক ছিনিয়ে নেয় মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।



ফেসবুকে আমরা