October 29, 2026, 3:00 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের গ্রাম্য বৈঠক, পিরুজালীতে ব্যাপক জনসমাগম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর–৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার ১ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক গ্রাম্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সহধর্মিণী মোসা: সারমিন আক্তার। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। নারীরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তাহলে বিজয় কেউ ঠেকাতে পারবে না। বৈঠকে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ নাজিম বেপারী, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারী ও মোঃ ডি. এম আজহারুল ইসলাম। বক্তারা বলেন, জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের একমাত্র ভরসা ধানের শীষ। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ নাসিমা আক্তার। তিনি বলেন, এই নির্বাচনে নারীরা ঘরে বসে থাকবে না। প্রতিটি ভোটারকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আমাদের। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম সরকার, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক  মোঃ শহিদুল ইসলাম মিলনসহ একাধিক আহ্বায়ক সদস্য এবং বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। বৈঠক শেষে উপস্থিত নেতৃবৃন্দ পিরুজালী এলাকার সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন



ফেসবুকে আমরা