October 29, 2026, 3:05 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ আসনে ধানের শীষের পক্ষে মনিপুর ৬ নংওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে (রবিবার ১ ফেব্রুয়ারি) গাজীপুর সদর উপজেলার মনিপুর ইউনিয়নের ৬ নংওয়ার্ডে এ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ রমজান আলী মেম্বার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোঃ কাজী শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জুলহাস বেগ, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম সিকদার, মোঃ রাসেল হোসেন, মোঃ আলম হোসেন মোঃ মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। নেতৃবৃন্দ এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, গাজীপুর–৩ আসনে উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। প্রচারণাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়



ফেসবুকে আমরা