গাজীপুর–৩ সংসদীয় আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। সোমবার ২ ফেব্রুয়ারি তিনি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এই গণসংযোগে তার সঙ্গে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্যবসায়ী, শিক্ষক, শ্রমজীবী, যুবক ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গণসংযোগ কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।গণসংযোগকালে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, আমি কোনো দলীয় সংকীর্ণতার রাজনীতি করি না। আমার রাজনীতি মানুষের জন্য, এলাকার উন্নয়ন ও শান্তির জন্য। গাজীপুর–৩ এর প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, ঘোড়া প্রতীক শক্তি, গতিশীলতা ও পরিবর্তনের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে গাজীপুর–৩ এর মানুষ একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব বেছে নেবে—এটাই আমার বিশ্বাস। স্থানীয় ভোটাররা জানান, একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে ইজাদুর রহমান মিলনের দীর্ঘদিনের গ্রহণযোগ্যতা রয়েছে। এলাকার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশাই সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে। গণসংযোগ শেষে উপস্থিত সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে গাজীপুর–৩ আসনে ঘোড়া প্রতীক জনগণের বিপুল সমর্থন লাভ করবে