October 29, 2026, 2:16 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুরের পিরুজালীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ, বিএনপি নেতাদের ব্যাপক উপস্থিতি

গাজীপুর প্রতিনিধি

সোমবার ২ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ সভাপতি নাজিম সরকার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবু বকর সিদ্দিকি, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলামসহ  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীক গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের প্রত্যাশিত পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী গণসংযোগ সম্পন্ন হয়



ফেসবুকে আমরা