June 15, 2026, 7:10 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

পিরুজালী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটালাপ অনুষ্ঠিত

মাহমুদুল হাসান গাজীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ভোটালাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পিরুজালী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ভোটালাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, অফিস সহকারী মোঃ হাবিবুর রহমান, এবং গাজীপুর সদর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও ভোটালাপে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটার হিসেবে দায়িত্ব ও সচেতনতার বিষয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারে।অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নির্বাচন ও গণভোট সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায় বলে আয়োজকরা জানান



ফেসবুকে আমরা