October 29, 2026, 2:16 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর রাজবাড়ী মাঠে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়েছে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। সভায় প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। গাজীপুর জেলা ও মহানগর জামাত ইসলামের উদ্যোগে ওই সভায় সভাপতিত্ব করেন মহানগর ১১ দলীয় জোট নেতা ও মহানগর জামাতে ইসলামী  প্রধান জামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর সব সরকার দেশে দুর্নীতি করেছে। আগামী নির্বাচনে জয়লাভ করলে আমরা ইনসাফের দেশ কায়েম করব। শিল্প অধ্যুষিত গাজীপুরকে উন্নত করব। শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন বৈষম্য রাখবো না। নারী শ্রমিকদের দৈনন্দিন কাজ থাকবে পাঁচ ঘন্টা। কোন বেতন বৈষম্য না রেখেই তাদেরকে সম্মানিত করা হবে। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, নির্বাচনে বিএনপি ৫০ জন ঋণ খেলাপি প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছেন। এরা নির্বাচনে অযোগ্য। আগামী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে একটি দল হামলা চালাচ্ছে, ভোট ডাকাতির চেষ্টা করতে পারে। ভোট ডাকাতির চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। তিনি ওই নির্বাচনী জনসভায় গাজীপুর জেলার ৫ আসনের প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোট নেতাদেরকে প্রতীক হাতে তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন । তারা হলেন, জামাতে ইসলামী নেতা শাহ আলম বকশি ((গাজীপুর ১), এনসিপি নেতা আলী নাসের খান (গাজীপুর ২) খেলাফত মজলিস নেতা এহসানুল হক (গাজীপুর ৩), জামাতে ইসলামীর নেতা সালাউদ্দিন আইয়ুবী (গাজীপুর 4) ও জামাত ইসলামী নেতা খাইরুল হাসান ( গাজীপুর ৫) । নির্বাচনের জনসভায় ১১ দলীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন, ১৭ বছর  মানুষ মজলুম ছিলেন। দেশে দুর্নীতি হয়েছে। এবার ইনসাফ প্রতিষ্ঠা হবে। মেধাবীদের মূল্যায়ন করতে হবে সব ক্ষেত্রেই। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরকে এদেশের জনগণ লাল কার্ড দেখিয়ে বিদায় দেবে



ফেসবুকে আমরা