গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন সরকার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোঃ মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী। প্রচারণাকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতারা বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। স্থানীয় সাধারণ মানুষ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে ইনশাআল্লাহ