October 29, 2026, 1:37 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

মির্জাপুরে ধানের শীষের পক্ষে বাজার-ঘাটে গণসংযোগ, ভোটের মাঠে বিএনপির দৃঢ় অবস্থান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই প্রচারণায় নেতৃত্ব দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সুযোগ্য সন্তান। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসুল্লী, সদর উপজেলা ছাত্রদল নেতা মোঃ মাজহারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও গণতন্ত্রহীনতার কারণে সাধারণ মানুষ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ধানের শীষের বিকল্প নেই। তারা আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের ভোটের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যা প্রমাণ করে এই নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রচারণা চলাকালে বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটাররা নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মির্জাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ



ফেসবুকে আমরা