October 29, 2026, 1:46 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

মাদারগঞ্জে পথে পথে ধানের শীষের সাড়া

হাবিবুর রহমান

বাবুল ভাই আমাদের কাছের মানুষ, ভোটটা দিব ধানের শীষে।গ্রামের রাস্তায় একজন ভোটার এমন কথাই বললেন। ৫ ফেব্রুয়ারি, দুপুর গড়িয়ে বিকাল। গেলাম জামালপুরের মাদারগঞ্জ। এই উপজেলার জোড়খালি বালিজুড়ি, তারতাপাড়া, মিলনবাজার এলাকা ঘুরে দেখা গেলো হাজার হাজার মানুষের মিছিল। মিছিলে বের হয়ে এসেছে নারী-পুরুষ । শিশু কিশোর। । ধানের শীষ ,ধানের শীষ , বাবুল ভাই বাবুল ভাই, — কণ্ঠে মুখরিত হয়ে উঠছে ওই জনপদ। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ও আনন্দে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিল করছেন। সংখ্যার গণনায় মিছিল কে বলা চলে গণ মিছিল। এমন মিছিলের দৃশ্য চোখে পড়লো তারতাপাড়া ও বালিজুরি এলাকায়। নির্বাচনের খবর সংগ্রহ করতে  আদার ভিটা এলাকায় গিয়ে দেখা যায়, হচ্ছে পথসভা, বক্তব্য রাখছেন প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। ওই সময় মোস্তাফিজুর রহমান বাবুল বললেন, ভক্তি অর্জিত এই দেশে রাজাকারদের ঠাই নাই ।মাদারগঞ্জেও হবেনা। পাকিস্তানপন্থী দের কে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। সচেতন কয়েকজন ভোটারের সাথে আলাপ করে জানা যায় ওই এলাকাটি অবহেলিত। এলাকার লোকজন সম্মান নিয়ে বাঁচে। আগামী নির্বাচনে টাকার কাছে বিক্রি না হয়ে তারা ধানের শীষে তাদের নিজেদের পছন্দের প্রার্থী বাবুলকে ভোট দিবেন। পাহারা দিয়ে ভোট রক্ষাও করবেন। ২০০১ সালে মোস্তাফিজুর রহমান বাবুলকে দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়েও জয়ী করাতে পারেননি। এ নিয়ে আছে তাদের অনেক কষ্ট। এবার ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী করাবেন এলাকার ভোটাররা। এমনটি জানালেন এলাকার সাধারণ ভোটার গণ। মাদারগঞ্জের মত মেলান্দহ উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। উপজেলার ঘোষের পাড়া বেলতৈল ,  হাজরাবাড়ি  ভাবকি , শিহাটি ফুলকোচা, এলাকায় গিয়ে এমনটাই জানা গেছে। উল্লেখ্য মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা নিয়ে  জামালপুর ৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫০৪ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৪ হাজার ২৫৭ জন ও নারী-ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৭ জন।  মোট প্রার্থীর সংখ্যা ৯ জন হলেও নির্বাচনী প্রচারণায় যথেষ্ট এগিয়ে তথা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল। জামায়াতে ইসলামি  প্রার্থী মুজিবুর রহমান আজাদী দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ৭ প্রার্থীকে এলাকায় ভোট প্রার্থনায় তেমন দেখা যাচ্ছে না। অবস্থা দৃষ্টি দেখা যায়, বিপুল ভোটের ব্যবধানে এ আসনের ফলাফল চলে যাবে ধানের শীষের পক্ষে। প্রার্থী হিসেবে বিজয়ের মালা পড়বেন মুস্তাফিজুর রহমান বাবুল।



ফেসবুকে আমরা