October 29, 2026, 1:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর-৩ আসনে পিরুজালীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ, নেতৃত্বে আজহারুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি

সোমবার ৯ ফেব্রুয়ারি গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আয়োজিত এ প্রচারণায় নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ডি. এম. আজহারুল ইসলাম। প্রচারণাকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিলন, পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তন্ময়সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। গণসংযোগে মোঃ ডি. এম. আজহারুল ইসলাম বলেন, ধানের শীষ হচ্ছে গণমানুষের আশা-ভরসার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের অধিকার, ন্যায্যতা ও উন্নয়ন নিশ্চিত করা হবে। তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের অংশগ্রহণেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা জানান, পিরুজালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন। গণসংযোগ শেষে নেতাকর্মীরা আগামী দিনগুলোতে আরও জোরদারভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন



ফেসবুকে আমরা