October 29, 2026, 1:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

তারেক জিয়া পরিষদের আহবায়ক, আমিনুল ইসলাম সোহাগের নেতৃত্বে, ঢাকা ১৭ আসনে তারেক জিয়া পরিষদের নির্বাচনী প্রচারনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোমবার ৯ ফেব্রুয়ারী, নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম সোহাগ। এ সময় তারেক জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রচারণায় অংশগ্রহণ করেন। প্রচারণাকালে এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও জনসমাগমস্থলে গণসংযোগ করেন নেতাকর্মীরা। তারা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন। এ সময় তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম সোহাগ বলেন, দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা-১৭ আসনের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। তিনি আরও বলেন, তারেক রহমান জনগণের নেতা। তার নেতৃত্বেই দেশের মানুষ আবার ন্যায়বিচার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পাবে। এই নির্বাচনী প্রচারণার মাধ্যমে আমরা সেই বার্তাই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। প্রচারণায় অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, ঢাকা-১৭ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি তাদের আস্থা দিন দিন বাড়ছে। তারা আগামী দিনে আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, এই প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো



ফেসবুকে আমরা