দ্বাদশ নয়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশের মতো গাজীপুর-১ আসনেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন পেয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন। গাজীপুর-১ আসনের বাসন থানাধীন ১৪ নং ওয়ার্ডের কৃতি সন্তান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম নিজ গ্রাম চাঁন্দপাড়া ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরে তিনি নিজেও তার মূল্যবান ভোট প্রদান করেন।ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. মাজহারুল আলম বলেন, “আজ ভোটকেন্দ্রের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ভোটারদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। তিনি আরও বলেন, জনগণ আজ ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারছে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ইনশাআল্লাহ, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে এবং ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন পর এমন অবাধ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে আনন্দিত