June 15, 2026, 5:57 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে গাজীপুরে চলচ্চিত্র প্রদর্শনী

গাজীপুর প্রতিনিধি

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, গাজীপুরের উদ্যোগে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয় সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে এলাকার শিক্ষার্থী, অভিভাবক, নারী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রদর্শিত চলচ্চিত্রে শিশুদের অধিকার, কিশোর-কিশোরীদের নৈতিক ও সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা চলচ্চিত্রের মাধ্যমে এসব বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন এবং সচেতন হওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, এ ধরনের প্রচার কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে এবং শিশু ও নারীবান্ধব সমাজ গঠনে সবাই আরও বেশি উদ্বুদ্ধ হবে



ফেসবুকে আমরা