June 15, 2026, 5:57 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে জমি জবরদখল ঠেকাতে গিয়ে সাংবাদিকসহ তিনজন আহত, ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয় নারায়নপুর এলাকায় জমি জবরদখলের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জমি জবরদখলের অভিযোগের বিষয়ে তথ্য ও ভিডিও বক্তব্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক মো. মোজাহিদ। এ সময় অভিযুক্তরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলায় সাংবাদিক মো. মোজাহিদসহ আরও দুইজন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা মারধরের পাশাপাশি সাংবাদিকদের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও একটি ক্যামেরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক মহল এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে



ফেসবুকে আমরা