June 15, 2026, 4:21 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে ইফতার মাহফিল

আব্দুল আলি গাজীপুর

শনিবার, ২৮ ফেব্রুয়ারি গাজীপুরে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ-এর উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রেজা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জিতুসহ গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সাংবাদিক পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিকদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে যে দায়িত্ব পালন করে যান, তাঁদের স্মরণ ও সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানটি দোয়া ও ইফতারের মাধ্যমে শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে শেষ হয়



ফেসবুকে আমরা