June 15, 2026, 4:21 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর মহানগরের শিমুলতুলি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন সাদমান (১৫) নামের  এক কিশোর। নিহতরা হলেন- আরাফ খান (১৫) এবং সাজিব (১৫)।বুধবার (৪ মার্চ) বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে মহানগরের ২৫নং ওয়ার্ডের শিমুলতলী সংলগ্ন সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনের সড়কে ব্যাটারী চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।নিহত আরাফ খান মহানগরের ২৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. দিপু খানের একমাত্র ছেলে। সে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (টাকশাল) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলেন। নিহত অপর কিশোর মো. সাজিব একই এলাকার মৌবাগের বাসিন্দা ও একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, ইফতারের দাওয়াতে অংশ গ্রহণের জন্য তিন বন্ধু সড়কপথে মোটরসাইকেলযোগে জয়দেবপুর  যাচ্ছিলেন। এ সময়   সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনের সড়কে একটি ব্যাটারী চালিত অটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আরাফ খান নিহত হন। গুরুতর আহত সাজিব এবং সাদমানকে  উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিহত আরাফ খানের বড় চাচা শিপু খান বলেন , ‘আমার  তিন ভাইয়ের মধ্যে মেঝো ভাই দিপু খানের সংসারে এক ছেলে এবং এক মেয়ে। দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হই।  এই দুর্ঘটনার শোক আমার পরিবারের সদস্যরা কিভাবে কাটিয়ে ওঠবে আমার জানা নেই। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই ফজলুল হক  নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহামুদা রানী বলেন, সড়ক দুর্ঘনার শিকার দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাই এবং অন্য জন মুমুর্ষ অবস্থায় ছিল। পরবর্তীতে আহত রোগীকে ভর্তি দিয়ে ওয়ার্ডে পাঠানো হলে সেও মারা যায়। তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত ছিল।



ফেসবুকে আমরা