June 15, 2026, 2:58 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

সাংবাদিকতায় ঐক্যের আহ্বান: গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের হোতপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নয়া দিগন্ত’-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির উপদেষ্টা মো. সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিত্যবেলার সম্পাদক ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। সভায় বক্তারা পবিত্র রমজানে আত্মশুদ্ধি অর্জন এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখা, পেশাগত ঝুঁকি মোকাবিলা, বার্ষিক ভ্রমণ এবং সংগঠনের আয়-ব্যয় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ও শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, কোষাধ্যক্ষ : মোহাম্মদ শওকত হোসাইন,  দপ্তর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম এবং নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও সাদ্দাম হোসেন অনন্ত। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সম্মানিত সদস্য হুমায়ুন কবিরসহ অন্যান্য সংবাদকর্মীরা। ​আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোহাম্মদ  শরীফুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ নেন।



ফেসবুকে আমরা