April 23, 2026, 3:14 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মাসুদ রানা

গাজীপুর সদর প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নবাসীসহ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোঃ মাসুদ রানা। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের আহ্বায়ক সদস্য এবং ৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান  মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মাসুদ রানা আরও বলেন, ঈদ কেবল আনন্দ-উৎসবের দিন নয়; এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সময়। এই দিনে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও ঐক্যের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদের শিক্ষা আমাদের সেই পথেই এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ভাওয়ালগড় ইউনিয়নবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবার প্রতি রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা