June 15, 2026, 2:58 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে মহাসড়কে স্বাভাবিক থাকতে পারে যানবাহন চলাচল

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর থেকে ঈদযাত্রায় ছুটছে ঘরমুখো মানুষ। মহাসড়কে নেই যানজট। বলা চলে ,স্বাভাবিক রয়েছে যান চলাচল। গাজীপুরের এই চিত্র মঙ্গলবার দুপুরের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় দাঁড়িয়ে গণমাধ্যম কর্মী মনজরুল হক বললেন, কাল থেকে বাড়বে ভিড়। কাল থেকে গার্মেন্টস শ্রমিকরা পুরোপুরি পাবে ছুটি। যাতায়াতে সড়ক নির্বিঘ্ন রাখতে রয়েছে শঙ্কাও। তিনি আরো বললেন, ফুটপাতে বসেছে হাজারো দোকান , মহাসড়কের স্থানে স্থানে সারি সারি বাস। গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেল, প্রায় ২৬৭০ টি গার্মেন্টস প্রতিষ্ঠানের ৯৫% ভাগ প্রতিষ্ঠানে বেতন পরিশোধিত হয়েছে। দু এক দিনের মধ্যে হতে পারে বোনাস পরিশোধ। এতে শ্রমিক অসন্তোষ না হবার সম্ভাবনা রয়েছে। দেখা গেলো, জেলার কালিয়াকৈর টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে ফুটপাতে বসেছে পণ্যের পসরা। হয়েছে মহাসড়ক দখল। দূরপাল্লার বাস থেমে থাকে দীর্ঘ সময় ধরে। এসময়   টাঙ্গাইলগামী বাসযাত্রী মোবারক হোসেন জানান, এমন পরিস্থিতিতে সামনে সৃষ্টি হতে পারে যানজট। ওই মহা সড়কে পুলিশী টহল দরকার বলে তিনি জানান। পুলিশ প্রশাসনের পর্যাপ্ত সংখ্যক সদস্য মহাসড়কের স্পটে স্পটে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে ‌।



ফেসবুকে আমরা