June 15, 2026, 2:57 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। যাত্রীদের কাছে থেকে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ  পাওয়া গেছে। বেলা বাড়ার সাথে সাথেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে  মানুষের ঢল নেমেছে। বেড়েছে যানবাহনের চাপ। সরে জমিন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার অংশে চন্দ্রা মোড়ে বুধবার ভোর থেকেই ছিল না যানজট। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাসগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। যান চলাচল নির্বিঘ্ন করতে চন্দ্রা মোড়ে জেলা পুলিশের সদস্যরা সক্রিয় রয়েছেন। যানবাহনের অপেক্ষায় চন্দ্রা মোড় এলাকায় হাজারো যাত্রী অপেক্ষা করছেন। কালিয়াকৈর থেকে বগুড়া  নির্ধারিত ভাড়া ৫০০ টাকা হলেও সেই স্থলে নেয়া হচ্ছে ৭০০ টাকা। জানালেন বগুড়া গামী এক বাস যাত্রী শাওন আহমেদ। উপায় না পেয়ে অনেক যাত্রী খোলা ট্রাকে করে যাচ্ছেন। যেখানে ভাড়া দিচ্ছেন গাজীপুর টু বগুড়া পাঁচশত টাকা। শিল্প অধ্যুষিত গাজীপুর এলাকার প্রায় সকল শিল্প প্রতিষ্ঠান বুধবার পুরোপুরি ছুটি ঘোষিত হয়েছে। এইজন্য শ্রমিকরা ফিরতে শুরু করেছেন দূরের নিজ নিজ জেলায়। গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল নির্বিঘ্ন নিরাপদ করতে স্থানীয় গাজীপুর ১ সংসদীয় আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনা দিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন ও গাজীপুরের চন্দ্রা এলাকায় যাত্রীদের খোঁজখবর নেন। ঈদ ছুটিতে  যাত্রা নিরাপদ করতে তিনি সকলের সহযোগিতা চান।এদিকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা মাওনা চৌরাস্তা এলাকায়  যানবাহনের চাপ বাড়ছে। যাত্রীদের ঢল নেমেছে। এ মহাসড়কে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়। গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত বাস ভাড়া ২০০ টাকা থাকা সত্ত্বেও সেই স্থলে নেয়া হচ্ছে  ৩৫০ টাকা করে। গাজীপুর টু জামালপুর নেয়া হচ্ছে ৬০০ টাকা করে। গার্মেন্টস শ্রমিকরা খোলা ট্রাকে কম ভাড়ায় যাচ্ছে গাদাগাদি করে। জীবনের ঝুঁকি নিয়ে মহিলা যাত্রীরা বাসের ছাদে ওঠে গন্তব্যে যাচ্ছেন। মহাসড়ক গুলোতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঈদ দিনের পূর্ব দিন পর্যন্ত মহাসড়কগুলোতে যানবাহনের চাপ অব্যাহত থাকবে বলে জানালেন জেলার মাওনা হাইওয়ে পুলিশ সদস্য মঞ্জুরুল হক। গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ডা. অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু বুধবার সকালে মাওনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক পরিদর্শনে আসেন। এ সময় তিনি যাত্রীদের খোঁজখবর নেন। এ সময় রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যম কর্মীদের বলেন, প্রধানমন্ত্রী নিজেই  মহাসড়কে  যানবাহন চলাচলে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নির্দেশ দিয়েছেন। জেলার মাওনা চৌরাস্তায় ফুটপাতে স্থানে স্থানে পণ্যের পসরা বসেছে। এতে অসুবিধার সম্মুখীন হচ্ছে যাত্রীরা। ঘরমুখো বেশ কজন যাত্রী হে প্রতিনিধিকে জানান, আমরা স্বাচ্ছন্দেই মহাসড়ক দিয়ে গন্তব্যে পৌঁছতে পারছি। তবে বাস ভাড়া একটু বেশি দিতে হচ্ছে



ফেসবুকে আমরা