June 15, 2026, 1:15 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

বাড়ি ফিরতে বাড়তি ভাড়া দুর্ভোগে সাধারণ জনগণ

হাবিবুর রহমান গাজীপুর

ঈদ যাত্রায় বাড়ি ফিরছে মানুষ। গাজীপুরে মহাসড়ক গুলোতে  যানবাহনে দিতে হচ্ছে বাড়তি ভাড়া বৃহস্পতিবার।সকাল ১০ টা। গাজীপুর চৌরাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যাত্রীরা‌ । অতিরিক্ত ভাড়া দিয়েও যানবাহনের ছাদে উঠছে পুরুষ এমনকি মহিলারাও। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ময়মনসিংহ যেতে ২০০ টাকার  স্থলে ভাড়া নেয়া হচ্ছে ৬০০ টাকা করে। ছাদে করে যেতে নিচ্ছে ৪০০ টাকা। এটা অনেকটা জীবনের ঝুঁকি। ঢাকা -টাঙ্গাইল ও গাজীপুর -ময়মনসিংহ মহাসড়কে কিছু কিছু স্থানে  যানবাহন ঠাই দাঁড়িয়ে আছে। এতে তৈরি হচ্ছে যানজট। মহাসড়কে অটোরিকশা ও মোটরবাইক দখল নিয়েছে অনেকটা। ময়মনসিংহ যেতে এক যাত্রী অভিযোগ করলেন, পুলিশকে টাকা দিয়েই যানবাহনগুলো ঠাই দাঁড়িয়ে আছে। অতিরিক্ত ভাড়া দাবী করছে। অথচ দেখার কেউ নেই। নেই কোন তদারকি। দুপুর ১২ টা। বৃহস্পতিবার। ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়। মহাসড়কে দেখা গেল দীর্ঘ যানজট। যানবাহন থেকে পুলিশ ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করছেন, এমন অভিযোগ করলেন অপেক্ষারত বগুড়া গামী  যাত্রী  জিয়াউল হাসান। সড়কে গাড়ি অপেক্ষা করার সুযোগ দেয়ার জন্য পুলিশ টাকা নিচ্ছে যা খুব জঘন্য ও নির্লজ্জতা , বললেন অপর যাত্রী মোবারক হোসেন। বেশ কজন ঘরমুখো গার্মেন্টস শ্রমিক বললেন,অতিরিক্ত ভাড়া দিতে না পেরে তারা গাজীপুরেই ঈদ উদযাপন করবেন। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে স্থানে স্থানে মানুষের ভিড় বাড়ছে। বাড়ি যেতে পারবে কিনা এ নিয়ে তারা দুশ্চিন্তায় ও দুর্ভোগে রয়েছেন। স্থানীয় গণমাধ্যম কর্মী রেজাউল করিম বললেন, “মহাসড়কে ঈদের যাত্রা নির্বিঘ্ন হচ্ছে না । এতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরী।  যানবাহন কম ও বাড়তি ভাড়া আদায়  সবমিলিয়ে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা হবে কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা।



ফেসবুকে আমরা