জামালপুরে ১৯৮৬ সালের ব্যাচে উত্তীর্ণ এসএসসি বন্ধুদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী।জেলার বাগানবাড়ী এলাকায় ২৩ মার্চ সোমবার দিনব্যাপী ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসএসসি ৮৬ ব্যাচ বাংলাদেশ এর ফাউন্ডার এডমিন কাজী মোঃ আশরাফুল হক সোহেল। অনুষ্ঠান মালায় ছিলো প্রয়াত বন্ধুদের স্মরণ, থিম সং, দোয়া মাহফিল , আড্ডা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার পরিবেশন। ৮৬ বন্ধুদের আড্ডায় অনুষ্ঠানটি হয়ে ওঠে মুখরিত। ওই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর সহ বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় বন্ধুরা। প্রতি বছরের ন্যায় এই অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানান জামালপুর জেলা এসএসসি ১৯৮৬ ব্যাচ গ্রুপের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন।