June 15, 2026, 1:09 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে জ্বালানি তেল সংকট, বাড়ছে ভোগান্তি

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে অকটেন, পেট্রোলসহ জ্বালানি তেলের সংকট চলছে। ফিলিং স্টেশন গুলো রয়েছে বন্ধ। তেল সংকটের কারণে মোটরবাইক চালক ও যানবাহন চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। জেলার কাপাসিয়া কালিয়াকৈর ও সদর উপজেলার বেশ কটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেল, তাতে তেল নেই চাহিদা অনুযায়ী। ফিলিং স্টেশন এর সামনে জ্বালানী তেল নেই মর্মে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। সদর উপজেলার মির্জাপুর এলাকার মোটর বাইক চালক হাবিব হাসান জানান, পর্যাপ্ত তেল না থাকায় মোটর বাইক নিয়ে মাঝপথে আটকে গেছি। তেল সঙ্কট নেই বলে সরকার বললেও বাস্তবে হচ্ছে তা উল্টো। কাপাশিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে ফিলিং স্টেশনগুলো বন্ধ পাওয়া যায়। কাপাসিয়ার মোল্লা ফিলিং স্টেশনের  ম্যানেজার শরীফ ইসলাম জানালেন, জ্বালানি তেল সরবরাহ করতে না করতেই তা শেষ হয়ে যায়। আমাদের কিছুই করার নেই। সদর উপজেলার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। পর্যাপ্ত তেল সরবরাহ না হলে সংকট আরো বাড়বে বলে জানালেন স্থানীয় মোটরবাইক চালক মোহাম্মদ সোহান। কোথাও জ্বালানি তেলের সংকট নেই বলে সরকারের ঘোষণা মিথ্যাচার,  বললেন কালিয়াকৈর মধ্যপাড়া ফিলিং স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।



ফেসবুকে আমরা