June 15, 2026, 1:14 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

ডুয়েটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন

হাবিবুর রহমান গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীনে “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাউসার। সভাপতিত্ব করেন ইউজিসির হায়ার এডুকেশন এনহান্সমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি প্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানগণ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমানে একাডেমিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাঠদান, গবেষণা ও মূল্যায়ন ব্যবস্থায় এআই নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের ধারাবাহিকতায় পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এআই ব্যবহারের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ডুয়েটের কারিকুলাম, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ধাপে ধাপে এআই সংযুক্ত করার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা সম্ভব হবে। উপ-উপাচার্য তার বক্তব্যে বলেন, নতুন এই ল্যাবটি ডুয়েটের উচ্চশিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা