April 25, 2026, 11:30 am
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

এম-ডুয়েট প্রজেক্টের আওতাধীন ভবনসমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডুয়েট উপাচার্য

হাবিবুর রহমান গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এম-ডুয়েট প্রজেক্টের আওতাধীন বিজয় ২৪ হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে মাননীয় উপাচার্য বলেন, ‘ডুয়েটের স্মরণাতীতকালের সর্ববৃহৎ এম-ডুয়েট প্রজেক্টের আওতায় গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য এম-ডুয়েট একটি স্মার্ট প্রজেক্ট হিসেবে একনেকে অনুমোদিত হয়েছে। অনুমোদনের পর থেকে এযাবৎ সংশ্লিষ্ট সকলের সততা ও নিষ্ঠাপূর্ণ নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রজেক্টের বিভিন্ন ধাপ সফলভাবে বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রজেক্টের সামগ্রিক বিষয়েও সততা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সরকারি বিধি-বিধান অনুযায়ী বাস্তবায়নের কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে আজ শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ডুয়েট টাওয়ার বিল্ডিং এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিজয় ২৪ হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হলো। উপাচার্য মহোদয় আরও বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় পরিপূর্ণভাবে প্রজেক্টটির বাস্তবায়ন সম্পন্ন হলে দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে ডুয়েটের নেতৃত্বে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। বিশেষ করে প্রজেক্টটির সুফল কাজে লাগিয়ে চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনসমূহ ধরে রেখে পঞ্চম শিল্পবিপ্লবের অ্যাডভান্সড, ফ্রন্টিয়ার এবং কাটিং এজ টেকনোলজির দক্ষতা ও উৎকর্ষতা অর্জনেও ডুয়েটের অবদান দিন দিন সমৃদ্ধ হবে। এ সময় তিনি প্রজেক্টটির সূচনালগ্ন থেকে এযাবৎ এবং সর্বশেষ পর্যায় পর্যন্ত যারা শ্রম, ঘাম, মেধা, মনন দিয়ে সর্বতোভাবে সহযোগিতা করে আসছেন এবং করবেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, তেমনি প্রকল্প পাওয়ার চেয়ে সেটির পরিপূর্ণ বাস্তবায়ন কঠিন। আমরা নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতা দিয়ে এম-ডুয়েট প্রকল্পের পরিপূর্ণ বাস্তবায়ন করে ডুয়েটের সক্ষমতা প্রমাণ করবো, ইনশাআল্লাহ। এম-ডুয়েট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার, কেন্দ্রীয় মসজিদের খতিব, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে এম-ডুয়েট প্রজেক্টের অধীনে শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মেইন ক্যাম্পাসে অবস্থিত টাওয়ার বিল্ডিংয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করা হয়। তার আগে শিক্ষার্থীদের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন একটি সাইকেল শেড উদ্বোধন করা হয়। এর ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন আরও সুন্দর, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং ক্যাম্পাসে তাদের বাহনের নিরাপত্তাও নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা