June 15, 2026, 11:42 am
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুদের বৈশাখ বরণ প্রস্তুতি সম্পন্ন

হাবিবুর রহমান গাজীপুর

বৈশাখ বরণ মানেই বাঙালিয়ানা উৎসব। রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠেয় এমন উৎসবে মেতে উঠবে ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা। অনুষ্ঠানকে সফল ও বর্ণাঢ্য করতে ইতিমধ্যে ইউনাইটেড ৮৬ বন্ধুরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। দিনটিকে স্মৃতির দেয়ালে স্মরণীয় রাখতে এবং আনন্দঘন মুহূর্ত কাটাতে বন্ধুরা আয়োজনে নিয়েছেন নানান কর্মসূচি। পলওয়েল কনভেনশন সেন্টারের অনুষ্ঠানস্থল রঙিন করে সাজানো হয়েছে। আয়োজক বন্ধুরা জানালেন , অনুষ্ঠান জুড়েই আছে আনন্দ আর আনন্দ। বেলা তিনটার পর পরই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। থাকছে বৈশাখী গান, কবিতা, কৌতুক, ফ্যাশন শো, জম্পেশ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে ঐতিহ্যের পিঠার স্বাদ গ্রহণ করবে অতিথি ও বন্ধুরা। দুপুরের খাবার তো থাকছেই।বন্ধুত্বের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করতে রাজধানী এবং রাজধানীর বাইরের বিভিন্ন এলাকা এমনকি বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক বন্ধুদের অংশগ্রহণে উৎসবমুখর হবে ওই আয়োজন। ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বন্ধুত্বের মননশীল ভাবনা দিয়ে নতুন বছরের নতুন দিন পহেলা বৈশাখকে রাঙিয়ে তুলবেন। বাঁধভাঙ্গা আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সন্ধ্যার পর হবে অনুষ্ঠানের সমাপন। সমাপ্তির আগে অতিথি ও বন্ধুদের পুরস্কার প্রদানের ভাবনাটাও মাথায় রেখেছেন।এবারই প্রথম ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বৈশাখ বরণে মিলিত হচ্ছেন। অনুষ্ঠান প্রারম্ভে অভ্যর্থনার কাতারে থেকে অতিথি ও বন্ধুদের স্বাগত জানাবেন ইউনাইটেড ৮৬ বান্ধবী তানজিনা হোসেন, ইয়াসমিন সাহাদাত, রুনা তাহের, লিমা ইসলামসহ অনেকেই। আয়োজক কমিটির অন্যতম বন্ধু ওয়াহিদুল ইসলাম ও পারভেজ রিয়ন জানালেন, আমরা স্মরণ করব হারানো বন্ধুদের। নান্দনিকতায় ভরপুর বৈশাখের প্রথম দিনটি আমাদের বন্ধুদের জন্য যেন পরিণত হয় সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যবদ্ধতার উজ্জ্বল প্রতীক হিসেবে।



ফেসবুকে আমরা