October 29, 2026, 6:13 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

বন ও পরিবেশ রক্ষা আন্দোলন আত্মপ্রকাশ: বন-প্রকৃতি রক্ষায় নতুন নাগরিক প্ল্যাটফর্মের যাত্রা

গাজীপুর প্রতিনিধি

পরিবেশ সংকট মোকাবিলায় সচেতন নাগরিক, তরুণ ও পরিবেশকর্মীদের সমন্বয়ে ঘোষণাপত্র প্রকাশ বাংলাদেশের বন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার লক্ষ্যে নতুন নাগরিক উদ্যোগ বন ও পরিবেশ রক্ষা আন্দোলন আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (৮ মে ২০২৬) প্রকাশিত ঘোষণাপত্রে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এটি শুধু একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা নয়; বরং পরিবেশ রক্ষায় একটি সামাজিক জাগরণ ও দায়বদ্ধতার ঘোষণা। ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশসহ বিশ্ব বর্তমানে গভীর পরিবেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বন উজাড়, জীববৈচিত্র্যের ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং মাটি, পানি ও বায়ুদূষণ প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। সুন্দরবন, পাহাড়ি বনাঞ্চল, হাওর ও উপকূলীয় বনভূমিসহ দেশের প্রাকৃতিক সম্পদ আজ হুমকির মুখে। এ অবস্থায় সচেতন নাগরিক, পরিবেশকর্মী, গবেষক, কৃষক, ছাত্র-যুবসমাজ ও প্রকৃতিপ্রেমী মানুষের সমন্বয়ে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন আত্মপ্রকাশ করেছে বলে জানানো হয় সংগঠনটির ঘোষণাপত্রে বলা হয়, বন ও প্রাকৃতিক পরিবেশ কোনো ব্যক্তি বা রাষ্ট্রের একক সম্পত্তি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের আমানত। তাই পরিবেশ সংরক্ষণকে নৈতিক, সামাজিক ও আইনি দায়িত্ব হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— দেশের বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর আন্দোলন গড়ে তোলা, সংরক্ষিত বনাঞ্চলের অবৈধ দখল ও ধ্বংস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা এবং বৃক্ষরোপণ ও জলাভূমি পুনরুদ্ধারে জনসম্পৃক্ত কর্মসূচি পরিচালনা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা বিস্তার, পরিবেশবান্ধব কৃষি ও শিল্পনীতি প্রণয়নে উৎসাহ প্রদান, নদী ও জলাশয় দূষণরোধে গণআন্দোলন এবং আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর বনাধিকার সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, আন্দোলনের সকল কার্যক্রম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে পরিচালিত হবে এবং কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, শুধুমাত্র পরিবেশ রক্ষার উদ্দেশ্যেই এ আন্দোলন পরিচালিত হবে। সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ রাব্বি। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল আলিম রনি (রনি), আরমান, মারুফ রানা, আবিদুর হাসান ও ফয়সাল মাহমুদ। এছাড়া বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংগঠকরা পরিবেশ রক্ষার এ উদ্যোগে যুক্ত হয়েছেন।সংগঠনটির নেতারা বলেন, প্রকৃতি রক্ষা করা মানে মানবতাকে রক্ষা করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।



ফেসবুকে আমরা