না ফেরার দেশে চলে গেলেন মানুষ গড়ার কারিগর সদর উপজেলার পিরুজালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন স্যার। বুধবার ঢাকায় এক হাসপাতালে তার মৃত্যু হয়।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার (১৪ মে) সদর উপজেলার পাইনশাইল গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের নিজ কর্মস্থল পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও নিজ গ্রাম পাইনশাইলে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। সদালাপি, হাসিখুশি, আদর্শ শিক্ষক নাজিম উদ্দিন মৃত্যু কালে স্ত্রী ,এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। মৃত্যুর খবর পৌছলে তার শত শত শিক্ষার্থী কানায় ভেঙে পড়েন, এলাকায় নেমে আসে শোকাবহ পরিবেশ। অনুষ্ঠিত দুটি জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আত্মীয়-স্বজন অংশ নেন। স্থানীয় রাজনৈতিক নেতা, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুসল্লী, ফজলুল হক মুসল্লী জানাজা অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে বলেন, নাজিম উদ্দিন মাস্টার একজন হাসিখুশি, জনপ্রিয় মানুষ ছিলেন। ছিলেন একজন আদর্শ শিক্ষক ।