June 15, 2026, 10:38 am
শিরোনাম:
গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি

খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-২০২৬ উদযাপন: জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বন অধিদপ্তর ও সুন্দরবন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন- এদিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ। আলোচনা সভায় বক্তারা জীববৈচিত্র্যের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নে জীববৈচিত্র্যের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অবৈধ শিকার ও পরিবেশ দূষণের কারণে বিশ্বব্যাপী জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। এ সংকট মোকাবেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, যুবসমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে সুন্দরবন সংলগ্ন ১৭টি জেলার ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, “জীববৈচিত্র্য রক্ষা শুধু বন বিভাগের দায়িত্ব নয়; এটি আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রকৃতি ও পরিবেশকে টিকিয়ে রাখতে হলে জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সভায় অংশগ্রহণকারীরা জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে একযোগে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। অনুষ্ঠানটি জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



ফেসবুকে আমরা