অসহ্য গরম। নাকাল অবস্থা
তীব্র রোদ ও অসহনীয় গরমের ঝাঁঝালো পরিস্থিতির ম্যাসেজ এলো মুঠোফোনে। পাঠালো গাজীপুর শহরের এক সহকর্মী গণমাধ্যম কর্মী ও টাঙ্গাইলের এক বন্ধু। এমন অস্বস্তিকর দুপুরের সময় পেরিয়ে গাজীপুরে দেখা মিললো স্বস্তির বৃষ্টির। গুমোট আবহাওয়া থমকে আছে। গাছের পাতা নড়ছে না। রহমতের বৃষ্টির ছোঁয়া পেয়ে পাখিরা কিচিরমিচির করছে প্রকৃতির বুকে। হ্যাঁ, বৃষ্টিকে স্বাগত জানাতেই কথাগুলো এলো কলমের ডগায়। আবহাওয়া অধিদপ্তর বলেছিল সামনে কদিন টানা বৃষ্টি হবে। ঝড় এসে ধাক্কা দিবে গাছপালায়। কিন্তু পেয়ে গেলাম উল্টোটা। যাক নিরাশ হলেম না। বিকেল চলছে। পুরো বিকেল গড়িয়ে বইবে হিমেল হাওয়া। অপেক্ষায় আছি। গাজীপুরের নানা জনপদ থেকে বৃষ্টির খবর , স্বস্তির বার্তা পেয়ে অস্বস্তি দূর হলো। পাখির ডাকে কাটছে বিকেল। ওই বন্ধুকে খুশী মনে জানিয়ে দিলাম , অবশেষে গাজীপুরে বৃষ্টি এলো। তপ্ত পীচপথ ভিজে গেলো। আঙিনায় পোষা সোহানের কবুতর ডানা মেলে উড়ে গেলো মেঘের নীলাকাশে। মেঘ ও কবুতরের দিকে আমি ও ছেলে সোহান অপলক তাকিয়ে আছি ওরা (মেঘ ও কবুতর) আবার আসবে বলে।