June 5, 2026, 8:59 pm
শিরোনাম:
গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, তৃণমূলের আস্থার প্রতীক অবশেষে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়ার সন্ধান মিলেছে, পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ গাজীপুরের দুই কিশোরীকে ফিরে পাবার এক বাস্তব গল্প, প্রশংসিত হয়েছেন জেলা প্রশাসক ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে গাজীপুর পিরুজালি এলাকার পুরনো কাঁঠাল গাছ মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই

অবশেষে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়ার সন্ধান মিলেছে, পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ

গাজীপুর প্রতিনিধি

অবশেষে গাজীপুরের বুটবাজার এলাকা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোরী মোছা: লামিয়া (১৭)-কে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) তাকে খুঁজে পাওয়ার পর স্বস্তি ফিরে এসেছে তার পরিবারে। এর আগে মঙ্গলবার (২ জুন) সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় লামিয়া। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার সন্ধান কামনা করে হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তার ছবি ও পরিচয় প্রচার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, লামিয়া মুক্তার হোসেন ও রাশিদা বেগমের কন্যা। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় খুব কম কথা বলেন এবং নিজের ঠিকানা বা পরিচয় সঠিকভাবে বলতে পারেন না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের সালোয়ার-কামিজ এবং গলায় হলুদ রঙের উড়না পেঁচানো ছিল।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ উৎকণ্ঠা ও উদ্বেগের পর বৃহস্পতিবার গাজীপুরের বুটবাজার এলাকা থেকে লামিয়াকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে। তাকে ফিরে পাওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। লামিয়ার পরিবার তার সন্ধান পেতে সহযোগিতা করা সকল ব্যক্তি, সংবাদকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা দোয়া ও সহযোগিতার জন্য সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের মেয়েকে খুঁজে পেতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং সংবাদটি ছড়িয়ে দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।



ফেসবুকে আমরা