জেলার শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান ও তার বোন রাশিদা খানমের জানাজার নামাজ সোমবার বেলা ১১ টায় সম্পন্ন হয়েছে। ৭ জুন রোববার একই দিন দুইজনের মৃত্যু হয়। জানাযার নামাজ শেষে শ্রীপুরের মাধখলা এলাকায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে মেয়র আনিসুর রহমানের মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনেই তার পিঠাপিঠি বোন রাশেদা খানম শ্রীপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুজনের মৃত্যুর খবরে শ্রীপুরে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুর আগে আনিসুর রহমান আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। দীর্ঘ প্রায় দেড় বছর তিনি মামলার আসামি হয়ে এলাকার বাইরে ছিলেন। স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুসহ সর্বস্তরের হাজারো মানুষ জানাযায় অংশ নেন।