June 13, 2026, 4:52 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Strategic Human Resource Management and Office Administration” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৯ জুন ২০২৬) সকাল ৯টায় বাউবির টিচার্স কনফারেন্স হলে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর পরিবর্তনের যুগে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে নিয়মিত দক্ষতা উন্নয়ন, আত্মউন্নয়ন এবং নতুন জ্ঞান অর্জন অপরিহার্য। তিনি বলেন, প্রশিক্ষণ একজন পেশাজীবীর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ, যোগাযোগ সক্ষমতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সফট স্কিল অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, একটি প্রতিষ্ঠানের সাফল্য কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও পেশাগত প্রতিশ্রুতির ওপর নির্ভর করে। আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বাউবির কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, উৎকর্ষ সাধন ও সেবার মান বৃদ্ধিতে আরও কার্যকর ও পেশাদার ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা এবং কার্যকর অফিস প্রশাসন একটি প্রতিষ্ঠানের গুণগত উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। এ ধরণের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম ফকির। প্রশিক্ষণে তাঁরা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং শিল্প সম্পর্ক ও কর্মসংস্থান সম্পর্ক কৌশল, মানব সম্পদ কৌশলের কৌশলগত নবায়ন এবং কর্মক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আধুনিক অফিস ব্যবস্থাপনা, কর্মক্ষেত্রে পেশাদারিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য প্রতিষ্ঠানের স্বার্থে যোগাযোগ দক্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধ্যাপক ড. সায়মা আহমদ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যুগ্ম-পরিচালক/উপ-পরিচালক/সমপর্যায়ের ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।



ফেসবুকে আমরা