June 13, 2026, 4:57 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

মাহমুদুল হাসান গাজীপুর

১০ জুন, ২০২৬ গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। তবে মহান আল্লাহর অশেষ রহমতে এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) বিকেলে উত্তরা ইউনিভার্সিটির মাওনা রুটের ৩২ নম্বর বাসটি শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পথচারী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। তাদের তাৎক্ষণিক সহযোগিতায় বাসে থাকা শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়। জানা গেছে, দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর হাত-পায়ে সামান্য আঘাত ও চামড়া ছিলে যাওয়ার ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারও আঘাত গুরুতর নয় এবং সকলেই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে আহত সহপাঠীদের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হলেও কোনো প্রাণহানি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সবাই আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।



ফেসবুকে আমরা