June 15, 2026, 11:27 am
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

খুলনার এসএসসি ৮৬ বন্ধুরা ১৩ জুন শনিবার জমিয়েছিলো জম্পেশ এক আয়োজন। লোকজ আবহে তারা শহরের রূপসা বাইপাস রোডের অরণ্য ইকো গার্ডেনে আয়োজন করে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। দেশের উত্তর জনপদ , সিলেট , রাজধানীসহ নানা প্রান্ত থেকে বন্ধুত্বের টানে, আনন্দে জড়ো হতে অংশ নিয়েছিল ওই অনুষ্ঠানে। স্বাদের হাড়িভাঙ্গা আম ও রসালো কাঁঠালের আস্বাদনে তারা কাটিয়েছে পুরো বিকেল। মসৃণ চালের সাদা ভাত, দেশি মুরগি, দুই পেঁয়াজা,মুড়িঘন্ট, আমের চাটনি, দই, রকমারি ভর্তা, সবজি, বাহারি তরকারি ও সালাদে তৃপ্তি সহকারে সম্পন্ন করে দুপুরের খাবার। এসএসসি ৮৬ খুলনার বন্ধু নুরুল ইসলাম বাবুল, মোরশেদা খাতুন দিলারাসহ আয়োজক বন্ধুদের অক্লান্ত পরিশ্রমে বাঁধ ভাঙ্গা আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়। গানে গানে মাতিয়ে রাখা হয় মেঘলা সন্ধ্যা। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবার খুলনা চলে আসে অনেক বন্ধু। ঢাকা থেকে আগত সোহেল সারাবেলা, জীবন, বিজুসহ খুলনার বন্ধু বাবুল রূপসা নদী দিলারাদের মধ্যে চলে অনুষ্ঠান পূর্ব সীমাহীন আনন্দ। ৮৬ বন্ধুদের পদচারণায় খুলনা শহরের একটি প্রান্তর প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠে। অনুষ্ঠানে এসে ৮৬ র সারাদেশের পরিচিত মুখ মাহফুজুর রহমান রুবেল, পারভেজ রিয়ন, বিউটি প্রধানসহ জানালেন তাদের আনন্দ অনুভূতির কথা। অনুষ্ঠানে অংশ নিয়ে বন্ধুদের সাথে মিলিত হতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।



ফেসবুকে আমরা