June 15, 2026, 11:37 am
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের আওতাধীন মনিপুর মধ্যপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জবরদখলে থাকা প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত জমিতে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মিশ্র প্রজাতির চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, আরএস ৪৯৮, সিএস ১৬৮, সিএস ১৭১ এবং আরএস ৪৯৯ দাগভুক্ত জমিতে এ বনায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্ধারকৃত বনভূমিতে প্রায় ৫ হাজার মিশ্র প্রজাতির চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত জমিতে প্রায় ৫ হাজার চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে দুই হাজারেরও বেশি চারা রোপণ সম্পন্ন হয়েছে এবং বাকি চারা রোপণের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, বনভূমি রক্ষা ও সম্প্রসারণে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধার এবং সেখানে নতুন করে বনসৃজনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও বনভূমি জবরদখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় পরিবেশ সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বনভূমি রক্ষা এবং নতুন গাছ লাগানোর মাধ্যমে এলাকার পরিবেশ উন্নয়নের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কার্যক্রম। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জমিতে চারা রোপণ ও পরিচর্যার কাজ সম্পন্ন হলে এলাকাটি ধীরে ধীরে একটি সবুজ বনাঞ্চলে পরিণত হবে, যা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা