June 18, 2026, 1:48 pm
শিরোনাম:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ চালু কনিকা মাহমুদ এর লেখনী কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ চালু

হাবিবুর রহমান গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক প্রয়াত ড. সুকুমার রায়ের স্মরণে শিক্ষাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। বাংলা বিভাগের শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডে তাঁর পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা প্রদান করা হয়। এ অর্থের লভ্যাংশ থেকে প্রতি বছর বাংলা বিভাগের মাস্টার্সের সেরা ফল অর্জনকারী দুই জন শিক্ষার্থীকে এ মেধা বৃত্তি প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস মাস্টার্সের সেরা ফলাফল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের মধ্যে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ পাবেন। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডের দাতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডের আহ্বায়ক প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং প্রয়াত ড. সুকুমার রায়ের স্ত্রী রীতা ব্রহ্ম এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ড. সুকুমার রায়ের পরিবারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। যা উচ্চশিক্ষা লাভের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রমে ড. সুকুমার রায়ের পরিবারের মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডের সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, ফান্ডের সদস্য-সচিব ও ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল’ এর চেয়ারম্যান ড. সৈয়দ হাদিউজ্জামান, বাংলা বিভাগের শিক্ষক ইমন সালাউদ্দিন এবং প্রয়াত ড. সুকুমার রায়ের পুত্র সুদীপ ব্রহ্ম রায় এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, কৃতী গবেষক ও শিক্ষক ড. সুকুমার রায় ২০২১ সালের ৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।



ফেসবুকে আমরা