October 29, 2026, 2:15 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা-গাজীপুর, আতঙ্কে বাইরে ছুটলেন মানুষ

নিজস্ব প্রতিবেদক

২২ জুন ২০২৬ রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (২২ জুন) রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত আনুমানিক ৯টা ২৯ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও অফিস থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.০। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার পূর্ব-উত্তরপূর্বাঞ্চলের রূপগঞ্জ এলাকায়। ভূমিকম্পের কম্পন রাজধানীসহ আশপাশের জেলায় স্পষ্টভাবে অনুভূত হয়।
এদিকে, ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



ফেসবুকে আমরা