সরকারি প্রজ্ঞাপন না মেনে গাজীপুর সদরের খুদে বরমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন করার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর গত ২১ জুন এই মর্মে অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের অভিভাবক মোঃ আফজাল হোসেন। অভিযোগে আফজাল হোসেন উল্লেখ করেছেন, সকল অভিভাবকের মতামতের ভিত্তিতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির জন্য অভিভাবক প্রতিনিধি মনোনয়ন দেয়ার কথা।অভিভাবকদের মতামতের তোয়াক্কা না করে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসে গোপনে একটি বিতর্কিত কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে । সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসের অফিস সহকারী আমিনুল ইসলাম অভিযোগের এই তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপন মেনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের আবেদন করেন অভিযোগকারী আফজাল হোসেন। অভিভাবক ও স্থানীয় লোকজনদের সাথে আলোচনা করে সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হবে বলে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা এই প্রতিনিধিকে জানান।