জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ এবং মোঃ সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ ২২ জুন, ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২.৩০টায় মস্তিষ্কের ক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৪৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিম ২৩ জুন, ২০২৬ তারিখ সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৪ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ উভয় কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকবার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।