October 29, 2026, 1:39 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

জবরদখলমুক্ত ২.৫০ একর বনভূমিতে সবুজের জয়যাত্রা, শ্রীপুরে সফল দীর্ঘমেয়াদি বনায়ন কর্মসূচি

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

গাজীপুর শ্রীপুরে ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটের অধীনে বেতজুরী (গুতুর চালা) এলাকায় দীর্ঘদিন ধরে জবরদখল হয়ে থাকা প্রায় ২.৫০ একর বনভূমিতে সফলভাবে দীর্ঘমেয়াদি বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। উদ্ধারকৃত এ বনভূমির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। বন বিভাগ সূত্রে জানা যায়, ৬ নং বড় রাথুরা মৌজার সিএস দাগ নং ১১৫৫ এবং আরএস দাগ নং ৪৭৯৬-এর আওতাভুক্ত বনভূমিতে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ছিল। বন বিভাগের উদ্যোগে দখলমুক্ত করে সেখানে সেগুন, গর্জন, মেহগনি, জারুলসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান বনজ গাছের চারা রোপণ করা হয়। বর্তমানে গাছগুলো সুস্থ ও সবলভাবে বেড়ে উঠেছে, যা বনায়ন কর্মসূচির সফল বাস্তবায়নের প্রমাণ বহন করছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, বনভূমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধার করে পরিকল্পিত বনায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে একদিকে যেমন বনজ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর আবাসস্থল সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংশ্লিষ্টরা আরও বলেন, বনভূমি দখলমুক্ত করার পাশাপাশি এসব এলাকায় নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে, যাতে পুনরায় কেউ অবৈধভাবে দখল করতে না পারে। বন রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন। বৃহস্পতিবার ২৫ জুন সরেজমিনে দেখা যায়, উদ্ধারকৃত বনভূমিতে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ সবুজে ভরে উঠেছে।বন বিভাগের এই উদ্যোগ স্থানীয় পরিবেশ সংরক্ষণে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবেশবিদদের মতে, জবরদখলমুক্ত বনভূমিতে এ ধরনের পরিকল্পিত বনায়ন শুধু বনজ সম্পদ বৃদ্ধিই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বনভূমি দখল ও ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নিয়মিত পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেছেন।



ফেসবুকে আমরা