October 29, 2026, 1:41 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

সামাজিক দায়বদ্ধতা রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সোমবার গাজীপুরের আয়োজনে জেলার কনটেন্ট নির্মাতাদের (Content Creators) সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কনটেন্ট নির্মাতাদের সামাজিক দায়বদ্ধতা, গুজব ও অপপ্রচার রোধে কার্যকর ভূমিকা পালন, ফ্যাক্ট চেকিং (তথ্য যাচাই), ক্লিক বাইট বা বিভ্রান্তিকর শিরোনাম পরিহার (শিরোনামের সাথে ভেতরের খবরের মিল না থাকা), দুর্যোগকালীন সময়ে করণীয় এবং কনটেন্ট নির্মাতাদের নিয়ে সরকার ও জেলা প্রশাসনের ভবিষ্যৎ ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উঠে আসে।মতবিনিময় সভায় উপস্থিত কনটেন্ট নির্মাতাদের উদ্দেশ্যে গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, “মানুষ তার কর্মের মাধ্যমেই সমাজে পরিচিতি লাভ করে।” সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে তিনি কনটেন্ট নির্মাতাদের সবসময় সঠিক তথ্য উপস্থাপন, ‘ফর্মিং অ্যান্ড ফ্রেমিং’ (Forming & Framing)-এর প্রয়োজনীয়তা, কনটেন্ট ক্রিয়েশনকে মূলধারার একটি লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং ভিডিও ও অডিওর সামঞ্জস্য নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বিশ্বখ্যাত চার্লি চ্যাপলিন এবং দেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের প্রসঙ্গ টেনে বলেন, কীভাবে কৌতুক বা বিনোদনের মাধ্যমেও সমাজে শক্তিশালী ও ইতিবাচক বার্তা প্রদান করা সম্ভব। একই সাথে তিনি গাজীপুর জেলার কনটেন্ট নির্মাতাদের দক্ষতা বৃদ্ধিতে একটি দিনব্যাপী বিশেষ কর্মশালা (Workshop) আয়োজনের সুখবর দেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) জনাব মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: শাহরিয়ার নজির এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব এম. রকিবুল হাসান। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।



ফেসবুকে আমরা