April 23, 2026, 10:05 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং-এ গবেষণার মান সূচকে মাভাবিপ্রবি বিশ্বে ৭৪৬ তম

নিজস্ব প্রতিবেদক

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং-এ (Times Higher Education (THE) 2026 র‌্যাংকিং-এ) গবেষণার মান সূচকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বে ৭৪৬ তম স্থান অর্জন করেছে।  এ বছরের মার্চ মাসে প্রথমবারের মত সংশ্লিষ্ট কমিটি এ র‌্যাংকিং সিস্টেম জন্য প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে।  সংস্থাটি গবেষণার মান ও পরিবেশ, শিক্ষকতার মান, ইন্ডাস্ট্রি থেকে আয় ও আন্তর্জাতিক দৃষ্টি ভঙ্গি এ পাঁচটি প্রধান সূচক বিবেচনা করেছে।  যেখানে দেশের পাবলিক ও বেসরকারীসহ ১৯ টি বিশ্ববিদ্যালয় এতে স্থান পেয়েছে।  ২০২৬ সালের তালিকায়  দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম (১০ তম) ও আন্তর্জাতিক দৃষ্টি ভঙ্গি সূচকে সপ্তম ( ৭ তম) স্থান অর্জন করেছে । ‎প্রায় সপ্তাহকাল ছুটি শেষে গত মঙ্গলবার প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ দুপুরে তাঁর অফিসে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং কমিটিকে ধন্যবাদ জানান।  তিনি বলেন আমাদের র‌্যাংকিং যাত্রায় প্রাথমিক এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং এ পরিবারের সবার।  যেকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী শিক্ষকতা ও দায়িত্ব পালনের পাশাপাশি মেধাবী শিক্ষার্থী ও তরুণ গবেষকদেরকে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন তাদেরকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান।  তিনি জানান Quacquarelli Symonds (QS) র‌্যাংকিং ও জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির উপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রদত্ত  ইমপ্যাক্ট র‌্যাংকিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র‌্যাংকিং কমিটি এ বছরের শুরু থেকে কাজ করে আসছে।  সম্প্রতি এ কমিটি কিউএস র‌্যাংকিং সিস্টেম এর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া শাখার ম্যানেজার রামি আওয়াদ কে নিয়ে ওয়েবিনার আয়োজন করে। সবার সম্মিলিত প্রয়াস থাকলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরো সম্মানজনক বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র‌্যাংকিং কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান এ অর্জনকে সামনে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা