October 29, 2026, 3:46 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

সবুজ ভবিষ্যতের পথে পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশন: বাড়ি বাড়ি বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

আলহামদুলিল্লাহ! গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এক অনন্য পরিবেশবান্ধব কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণ করেছেন এবং প্রতিটি গাছের সঠিক যত্ন নেওয়ার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন।সংগঠনের সদস্যরা জানান, “মানুষ ও প্রকৃতির মেলবন্ধনের মাধ্যমে একটি সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই সমাজ গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। এ সময় তারা প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং সবাইকে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার অনুরোধ করেন। এই উদ্যোগে অংশগ্রহণকারীরা বিশ্বাস করেন, “একটি গাছ শুধু ছায়াই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন ও আশার প্রতীক। সবুজে ভরপুর পিরুজালী গড়তে পিরুজালী ইয়ুথ ফাউন্ডেশনের এই প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



ফেসবুকে আমরা